আইএল টি-টোয়েন্টির সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে বাংলাদেশের ৩ ক্রিকেটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৪০০’র বেশি ক্রিকেটারের এই তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন।
এছাড়া বাংলাদেশের আরও ৭ ক্রিকেটার এ তালিকায় জায়গা পেয়েছেন।
আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর অনুষ্ঠিত হবে।
১ অক্টোবর নিলাম অনুষ্ঠান হবে দুবাইয়ে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৮০ হাজার ডলার। বাকি দুই ক্যাটাগরির ভিত্তিমূল্য যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর শেষ ক্যাটাগরি ১০ হাজার ডলারের তালিকায় স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ও পেসার তানজিম হাসান আছেন।
নিলামের আগেই আসন্ন আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে দলটির হয়ে মোস্তাফিজ ৮ ম্যাচে ১৫ উইকেট নেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম ইকবাল!