চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় নাহিদ রানা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে নতুন করে শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়া গেছেন এই পেসার।
শরীরের নিচের অংশে ব্যথা ও দুর্বলতা অনুভব করায় তার শারীরিক অবস্থা নতুন করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, রানার নতুন করে কোনো চোট ধরা পড়েনি। তবে পুনর্বাসনের সময় শারীরিক অস্বস্তি থাকায় তার অবস্থা সম্পর্কে দ্বিতীয়বারের মতো বিশেষজ্ঞ মতামত নিতে চায় বোর্ড। সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠার পর শক্তি বাড়ানোর কার্যক্রম শুরু করলেও বোলিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি এখনো পুরোপুরি ফিরে পাননি এই পেসার।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন রানা। এর আগে শিন স্প্রেইনেও ভুগেছিলেন তিনি। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই তরুণ পেসার। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

সৌদিতে হুথিদের হামলা: শঙ্কায় এশিয়ান কাপ