নাহিদ রানার ৫ উইকেট, বিধ্বস্ত জিম্বাবুয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিদেশের মাটিতেও বল হাতে আগুন ঝরালেন তরুণ গতি তারকা নাহিদ রানা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ১৪তম ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। এর আগে মিরপুরের চেনা উইকেটে দুটি ফাইফার নিলেও, দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে এটিই এই ডানহাতি পেসারের প্রথম ৫ উইকেট নেওয়ার দুর্দান্ত রেকর্ড।
ম্যাচে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শুরুতে জিম্বাবুয়ের ব্যাটারদের ওপর প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। এরপরই বোলিংয়ের মূল নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন নাহিদ রানা। তার গতি আর সুইংয়ের সামনে একে একে পরাস্ত হন জিম্বাবুয়ের টপ ও মিডল অর্ডার ব্যাটাররা।
নাহিদ একে একে সাজঘরে ফেরান স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করা ইনোসেন্ট কাইয়া, সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধভিরে (০), ক্লাইভ মাদান্দে (২) এবং ব্র্যাড ইভান্সকে (৩)। রানিং ওভারগুলোতে নাহিদের এই বিধ্বংসী স্পেলের ওপর ভর করেই শেষ পর্যন্ত চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
এ রিপোর্ট লেখার সময় স্বাগতিক জিম্বাবুয়ের রান ৩১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮। ২৮ রান নিয়ে নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা ২৫ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ