আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ
সাকিব আল হাসান ও নাহিদ রানা। কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

দুবাইতে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। সেখানে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা দল পেয়েছেন।

সাকিবকে দলে নিয়েছে নাঙ্গাহার কসমিক। বর্তমানে বাংলাদেশি এই অলরাউন্ডার খেলছেন নেপাল প্রিমিয়ার লিগে। এদিকে ডানহাতি পেসার নাহিদ রানা খেলবেন টিম পাকতিয়ার হয়ে। অবশ্য ইনজুরির কারণে আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন নাহিদ। শেষ পর্যন্ত আফগান প্রিমিয়ার লিগে খেলার জন্য নাহিদ এনওসি পাবেন কিনা সেটি দেখার।

ড্রাফট এখনো চলমান। ফলে আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে।

ড্রাফটে ৪ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ৩০ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন করে ক্রিকেটার আছেন। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে ৭ ও গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন ক্রিকেটার।

এপিএলের ড্রাফটে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে জায়গা করে নেওয়া পাঁচ বাংলাদেশি-মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

আছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম। এছাড়াও আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ, হাসান মাহমুদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন গোল্ড ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন।

৫ দলের এপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতে হবে পুরো টুর্নামেন্ট।

/টিই/