শিরোনাম

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা
বাংলাদেশের পেসার নাহিদ রানা

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও, সময় নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা।

বাংলাদেশের স্কোয়াড ঘোষণার আগে থেকেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় ছিলেন নাহিদ রানা।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় নাহিদের অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলা অনিশ্চিত ছিল। এবার অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন না বলে নিশ্চিত করে বিশ্বস্ত একটি সূত্র।

রানার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ইনজুরি ধরা পড়েছে। যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি।

মাঠের বাইরে ছিটকে যাওয়া নাহিদ রানা খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন নাহিদ রানা।

/টিই/