ইতিহাস গড়ে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
ইতিহাস গড়ে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের করা ৫১২ রানের পাহাড়সম লক্ষ্যটা বাংলাদেশ ‘এ’ দলের জন্য শুরুতে ছিল রীতিমতো আতঙ্কের। তবে শেষ দিনে এসে একা হাতেই ম্যাচের সব হিসেবনিকেশ বদলে দিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়।






















