ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
অপরাজিত ২৪২ ও ৮২ রান করে ম্যাচসেরা হয়েছে তাওহীদ হৃদয়

সিলেট টেস্টের পঞ্চম দিনে তখনো ১৯ ওভারের খেলা বাকি। বাংলাদেশের স্কোর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৮৪ রান। এমন অবস্থায় আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়। এরপর স্থানীয় সময় বিকাল ৪টায় আলো পর্যবেক্ষণ করার কথা ছিল আম্পায়ারদের। তবে এর আগেই ড্র মেনে নেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

সিলেট টেস্টে ড্র হলেও মিরপুরে প্রথম টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ জিতেছে তারা।

তাওহীদ হৃদয়ের সামনে ছিল আরেক ইতিহাস গড়ার সুযোগ। তবে দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের দেখা পাননি। ৮২ রানে বোল্ড হয়েছেন ওয়ারিক্যানের বলে। তার ১৪০ বলের ইনিংসে ছিল ৮টি চার। ফলে প্রথম ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরির (২৪২) পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে ফেরেন হৃদয়।

এরপর মুশফিকুর রহিমকে বোল্ড করেন শামার জোসেফ। ফেরার আগে ৬ চারে মুশফিক করেন ৪৯ রান।

পঞ্ম দিনের শেষ সেশনের বাকি সময়ে আর বিপদ ঘটতে দেননি লিটন দাস (৭*) ও মেহেদী হাসান মিরাজ (১*)।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৩৫৬ রান। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ৬ উইকেটে ৩৯৮ রান করে ডিক্লেয়ার করে। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

অপরাজিত ২৪২ ও ৮২ রান করে ম্যাচসেরা হয়েছে তাওহীদ হৃদয়। ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছে ওয়ারিক্যান।

/টিই/