৩৫০ রান তাড়া করা সম্ভব: হৃদয়

৩৫০ রান তাড়া করা সম্ভব: হৃদয়
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টে চতুর্থ দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ৩১৫ রানে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ কত রান লক্ষ্য দেবে সেটি দেখার। তবে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয় বলছেন, শেষ দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৫০ রানের আশপাশে থাকলে তাড়া করা সম্ভব।
৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তবে এটা লাল বলের খেলা। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে রান তাড়া করা সম্ভব।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হৃদয়ের অপরাজিত ২৪২ রান।
টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।
তবে এই পিচে টেস্টের পঞ্চম দিনে ৩৫০ রানের লক্ষ্যও অসম্ভব মনে করছেন না হৃদয়। তিনি বলেন, ‘৩৫০ আমার কাছে তাড়া করার মতো লক্ষ্য মনে হয়। কিন্তু যেটা বারবার বলছি, শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা শুরুটা ভালোভাবে করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।’
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ কত রানের মধ্যে আটকাতে পারে বা তারা ইনিংস ঘোষণার লক্ষ্য কত দাঁড়ায় সেটি দেখার।

আর্জেন্টিনায় খেলবেন মেসি!