৭ উইকেট নেই বাংলাদেশের, চোখ রাঙাচ্ছে ইনিংস হার

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

চতুর্থ উইকেটে জুটি গড়ে দলের রান এগিয়ে নিচ্ছিলেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। হৃদয় ছিলেন কিছুটা আক্রমণাত্মক। তবে বেশিক্ষণ টেকা হলো না তার। ৩৩ বলে ৪১ রান করে রাবাদার বলে আউট হয়েছেন।
উইকেটের পেছনে গলিতে ক্যাচ দিয়েছেন হৃদয়। তাকে আউট করে খ্যাপাটে উদযাপন করেছেন রাবাদা। এগিয়ে এসে হৃদয়কেও কিছু একটা বলেছেন। প্রথম টেস্টেও এমন দৃশ্য দেখা গিয়েছিল।
জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছিল হৃদয়কে। তার নামের পাশে যোগ করা হয় দুই ডিমেরিট পয়েন্টও। তবে সেই জরিমানা হয়েছিল আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে।
পঞ্চম উইকেট জুটিও বেশিক্ষণ টেকেনি। মুল্ডারের বলে বোল্ড হন লিটন দাস। তিনি ২৫ বলে ১৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন জাকের আলী। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্ট ভালো গেলো না তার। প্রথম ইনিংসে ১ রানের পর দ্বিতীয় ইনিংসে বোল্ড হন ২ রান করে। তাকেও ফেরান মুল্ডার। পরের বলেই শরিফুল ইসলামকেও (০) বোল্ড করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ এলেও তা করতে পারেননি মুল্ডার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬৪ রান। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৩৯ রানে।

র্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হৃদয়ের