টেস্ট দলে ফিরলেন তাওহীদ হৃদয়

টেস্ট দলে ফিরলেন তাওহীদ হৃদয়
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইতিহাস গড়া ইনিংসের পর টেস্ট দলে তাওহীদ হৃদয়ের ফেরাটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে দলে ফিরলেন কিপার-ব্যাটার জাকের আলীও।
জাকেরকে জায়গা দিতে গিয়ে বাইরে যেতে হয়েছে আরেক কিপার-ব্যাটার অমিত হাসানকে। দলে নেই তাসকিন আহমেদও। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সামনের ব্যস্ত সূচি ভাবনায় তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, যেহেতু এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে আফগানদের বিপক্ষে দলে পরিবর্তন এই দুটিই।
গত জুনে জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেন ১২ রান। পরে তার জায়গা হয়নি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে।
এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, দেশের বাইরে প্রথম ট্রিপল সেঞ্চুরি।
সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি শুরু আগামী ৯ অক্টোবর। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

শেষ মুহূর্তের গোলে কিংসকে জিততে দিলো না আরামবাগ