তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি
ডাবল সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবলে রূপান্তর করা প্রথম বাংলাদেশি হৃদয়।

এরই মধ্যে হৃদয় ২২৩ রান করে ফেলেছেন হৃদয়। যা বাংলাদেশি হিসেবে টেস্টে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও। ইনিংসটি খেলার পথে বাংলাদশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়।

টেস্টে ডাবল সেঞ্চুরি করা অন্য তিন বাংলাদেশি হলেন- মুশফিকুর রহিম (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

হৃদয় অবিশ্বাস্য ইনিংস খেলছেন বললে ভুল হবে না। হৃদয়ের এই সেঞ্চুরিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ হৃদয় বেশিরভাগ রানই করেছেন লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে। এই ইনিংসে সর্বশেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে যখন মিরাজ আউট হন হৃদয়ের রান ৭৭। এরপর হাসান মাহমুদ, তাইজুলের পর তাসকিনকে নিয়ে ইনিংস মেরামতের কাজটা চালিয়ে যান হৃদয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৬ রান। অর্থাৎ বাংলাদেশ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে থাকছে না, তা নিশ্চিত।

৮ উইকেট হলেও আসলে এটি বাংলাদেশের ইনিংসের শেষ জুটি। সাদমান ইসলাম এই ইনিংসে ব্যাট করতে পারবেন না সেটি জানা যায় আজ সকালে।

/টিই/