সাদমান অপরাজিত ৯৯ রানে, দিন শেষে বাংলাদেশ ২১৩

নিজস্ব প্রতিবেদক

মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান। সাদমান ইসলাম ৯৯ রানে অপরাজিত। দ্বিতীয় দিনে তার সঙ্গে ব্যাট করতে নামবেন লিটন দাস (১০*)।
মিরপুর টেস্টে আলোকস্বল্পতায় প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। এরপর খেলা শুরু হয়ে মাত্র ৪ ওভার হয়। আবর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে কিছুক্ষণ পর দুই দলের সঙ্গে কথা বলে আম্পায়াররা প্রথম দিনের খেলা শেষ এর ঘোষণা দেন।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফরকারী পেসাররা স্বাগতিক ওপেনারদের বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেন। তবে ২ উইকেটে ৯৬ রান তুলে বাংলাদেশ প্রথম সেশনের খেলা শেষ করে।
সাদমান ইসলাম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৯৫ বলে। টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম এবং ক্যারিবীয়দের বিপক্ষে চতুর্থ ফিফটি। এখন অবশ্য আর ১ রান করতে পারলেই তৃতীয় টেস্ট সেঞ্চুরি হয়ে যাবে সাদমানের।
দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমানের ৫৯ রানের জুটি এখন পর্যন্ত সর্বোচ্চ। মুমিনুল হক ২৮ রানে আউট হলে জুটি ভাঙে। অধিনায়ক শান্ত ফেরেন ১৯ রান করে।
চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া তাওহীদ হৃদয়। ওপেনার সাদমানের সঙ্গে দেখে-শুনেই খেলছিলেন তিনি, ছিলেন ফিফটির কাছাকাছি। কিন্তু ব্যক্তিগত ৪২ রানে রিটাইয়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হৃদয়।
এরপর লিটনকে নিয়ে দিনের বাকি সময় পার করেন সাদমান।

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়