দিনের শেষ বলে আউট হৃদয়, বাংলাদেশের রান ৩২৭

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের শেষ বল, স্ট্রাইকে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়। বলটি ঠিকমতো খেললেই টিকে যেতো ২০৬ রানের জুটি। তবে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউর শিকার হলেন হৃদয়। রিভিউ নিয়েও রক্ষা পেলেন না। তাতে ভাঙলো জুটি।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। লিটন দাস অপরাজিত আছেন ৯২ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ দলীয় ২২ রানে হারায় তৃতীয় উইকেট। প্রথম তিন উইকেটের সব নেন কাগিসো রাবাদা। ইনিংসের প্রথম বলে ফেরেন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। অভিষেকে প্রথম বলে ফেরা চতুর্থ ক্রিকেটার হলেন মাহফিজুল।
এরপর মুমিনুল (০) ও নাজমুল হোসেন শান্তও (১২) ফেরেন। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। তানজিদ ৬৮ রান করে রাবাদার বলে বোল্ড হন। তাতে ভাঙে জুটি। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মুশফিকুর রহিম (০)।
হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন রাবাদা। তবে লিটন সেটি হতে দেননি।
এরপর ষষ্ঠ উইকেটে হৃদয়-লিটনের রেকর্ড জুটি। হৃদয় সেঞ্চুরি পূর্ণ করেন ১৯৪ বলে। টেস্টে এটি দ্বিতীয় সেঞ্চুরি তার। শেষ পর্যন্ত ২২৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রান করেন হৃদয়। তিনি আউট হলে ২০৬ রানের জুটি ভাঙে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।
আর লিটন টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি পূর্ণ করে সেঞ্চুরি পথে আছেন। প্রথম দিনে ৫১ রানে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা।

গালির ভিভিও ভাইরাল, ক্ষমা চাইলেন সাবালেঙ্কা