রক্ষণাত্মক মানসিকতা নিয়ে সাফল্য পাওয়া কঠিন: হৃদয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিদেশের মাটিতে বাংলাদেশ দলের ওয়ানডে ব্যর্থতা যেন কাটছেই না। ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায়ের পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানালেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক তাওহীদ হৃদয়।
আফগানিস্তানের কাছে হারের পর হৃদয় বলেন, ‘সত্যি বলতে, আমরা কথাগুলো কাজে পরিণত করতে পারছি না।’
বিদেশের মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে। গত দুই বছরে দেশের বাইরে ১৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, জয় মাত্র ২টিতে। এর মধ্যে আফগানিস্তানের কাছে টানা পাঁচ ওয়ানডেতে হার আছে।
বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হৃদয় বলেন, ‘আমি অবশ্যই একমত যে দেশের বাইরে আমরা ভালো করছি না। প্রায় দেড় বছর ধরে এমনটা চলছে। বাইরের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ম্যাচ ও পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।’
তবে ঘরের মাঠে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথাও মনে করিয়ে দিয়েছেন হৃদয়। তিনি বলেন, ‘এই একই দল বড় দলগুলোকে হারিয়েছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছি আমরা। এক, দুটি ম্যাচ বা সিরিজের ভিত্তিতে পুরো দলকে বিচার করতে চাই না।’
ঘরের মাঠে ব্যাটাররা ভালো করেছেন। হৃদয় বলছেন, দেশের বাইরে খেলতে গেলে কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে। তিনি বলেন, ‘সমস্যাটা অবশ্যই মানসিকতার। এই জায়গায় আমাদের আরও উন্নতির সুযোগ আছে। আন্তর্জাতিক ক্রিকেটে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে সাফল্য পাওয়া খুব কঠিন। আমাদের আরও ভালো পরিকল্পনা করতে হবে।’
দলের আরেকটি দুর্বলতার কথাও অকপটে স্বীকার করেছেন হৃদয়। বলেন, ‘প্রতি দলে কয়েকজন অসাধারণ খেলোয়াড় থাকে, যারা বিশ্বাস করে খারাপ পরিস্থিতি থেকেও দলকে এগিয়ে নিতে পারবে। আমার মনে হয়, এই জায়গায় আমাদের কিছুটা ঘাটতি আছে।’

জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছেও হারলো বাংলাদেশ