সিলেট টেস্ট শেষে যা বললেন তাওহীদ হৃদয়

সিলেট টেস্ট শেষে যা বললেন তাওহীদ হৃদয়
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ড্র করেছে বাংলাদেশ দল। এই টেস্টে বাংলাদেশের আরেক বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়ের ব্যাটিং। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হন ৮২ করে।
দুর্দান্ত পারফরম্যান্সের পর হৃদয় জানালেন, তিনি ব্যাটিংয়ে মুশফিকুর রহিমকে আদর্শ মানেন। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকেই আমি মুশফিক ভাইকে অনুসরণ করি। তিনি আমার আদর্শ। সব সময় তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। তাকেও বলেছিলাম, আমার কোনো ভুল বা দুর্বলতা চোখে পড়লে যেনো আমাকে জানান।’
মিরপুরে সিরিজে প্রথম টেস্টে দুই ইনিংসেই অসময়ে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন হৃদয়। তিনি আরও বলেন, ‘ভুল থেকে আমি সব সময় শেখার চেষ্টা করি। বুঝতে পেরেছিলাম, আমার চিন্তাভাবনায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। এরপর সেভাবেই খেলার চেষ্টা করেছি।’
হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসটি
হৃদয়ের ইনিংস নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সাদা বলের ক্রিকেটে হৃদয় কতটা ভালো, তা আমাদের সবারই জানা। প্রথম ম্যাচের পরও সে বেশ ভালো করেছে। তার পারফরম্যান্সে আমি খুব খুশি।’

বল টেম্পারিং কাণ্ডে খাজার দাবিকে সমর্থন ওয়ার্নারের