হৃদয়ের সেঞ্চুরি, দলের রান ৩০০ পার

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
হৃদয়ের সেঞ্চুরি, দলের রান ৩০০ পার
দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়

নিজের আগের টেস্টেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় ইনিংসে খেলেন ৮২ রানের ইনিংস। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে করলেন সেঞ্চুরি।

১৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন হৃদয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান।

দলীয় ২২ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন হৃদয়। প্রথমে জুটি গড়েন তানজিদ হাসান তামিমের সঙ্গে। এরপর জুটি গড়েছেন লিটন দাসের সঙ্গে।

হৃদয়-লিটন জুটিতে রেকর্ড গড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয়-লিটন জুটিতে উঠেছে অবিচ্ছেদ্য ১৯৮ রান। দেশ-বিদেশ মিলিয়েই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি তাদের। এতদিন এই রেকর্ডটি ছিল মিরপুরে ২০২৪ সালে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রান।

হৃদয় ১৩২ ও লিটন দাস ৮৯ রানে অপরাজিত আছেন।

/টিই/