হৃদয়ের প্রথম ফিফটি

হৃদয়ের প্রথম ফিফটি
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের তৃতীয় দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মুশফিকুর রহিম ও লিটন দাস ফিরে গেছেন সাজঘরে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।
রাউন্ড দ্য উইকেট থেকে ওয়ারিক্যানের হাওয়ায় ভাসানো বলে ড্রাইভ খেলেন মুশফিক। বল সরাসরি চলে যায় শর্ট কাভারে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। মুশফিক করেন ৩৪ রান।
এরপর অনেকটা একইভাবে আউট হন লিটন। ওয়ারিক্যানের বলে লিটন আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রাইভ করতে যান এবং বলটি তুলে দেন কাভারে দাঁড়ানো সেই কিংয়ের হাতে। লিটন করেন ৮ রান।
দুজনের আসা-যাওয়ার মধ্যে ফিফটি তুলে নেন হৃদয়। ১০৯ বলে প্রথম টেস্ট ফিফটি করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১৫৭ রান। এখনো ১৯৯ রানে পিছিয়ে বাংলাদেশ।
হৃদয় ৬১ ও মেহেদী হাসান মিরাজ ১০ রানে ব্যাট করছেন।