৪০০ রানে থামলো বাংলাদেশ, তাহলে তো হারবেন না নাজমুলরা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে উত্থান–পতনের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০০ রানে থেমেছে বাংলাদেশ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪০০ রান করে এর আগে হারেনি কোনো দল। আরও নির্দিষ্ট করে বললে এই মাঠে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এক সময় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর তানজিদ আর হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর শুরু হয়। চতুর্থ উইকেটে দুজনে মিলে তোলেন ৯৯ রান। ১০৮ বলে ৬৭ রান করে তানজিদ আউট হয়ে যান। এরপর মুশফিকুর রহিমও মুখোমুখি হওয়া প্রথম বলে ফেরেন। কিন্তু হৃদয় একপ্রান্ত আগলে রাখেন।
১২১ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে লিটন দাসকে নিয়ে হৃদয় গড়েন ২০৬ রানের জুটি। আউট হওয়ার আগে ১৪ চার ও এক ছয়ে ২২৭ বলে ১৩৭ রান করেন হৃদয়।
হৃদয়ের আউটের পর বাংলাদেশের ইনিংসটা টেনে নিয়ে যান লিটন। আজ সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করা লিটন আউট হন ১২০ রান করে। ১৭৯ বলের ইনিংসটিতে ১৪টি চার ও একটি ছয় মেরেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ডেন প্যাটারসন নিয়েছেন ৪ উইকেট।