চাপে বাংলাদেশ, হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

তাওহীদ হৃদয় তখন ৯৯ রানে ব্যাট করছেন। জেডন সিলসের করা ওভারের পঞ্চম বলে হলো এক রান। তাতে দর্শক এবং ড্রেসিং রুমে থাকা হৃদয়ের সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিলেন। হৃদয়ের সেঞ্চুরি পূর্ণ হয়েছে মনে করে। তবে আম্পায়ার লেগবাই সিগন্যাল দিলেন।
অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হৃদয়কে। পরের ওভারে (যা ছিল লাঞ্চ বিরতির আগে শেষ ওভার) প্রথম বলেই এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ১৭১ বলে সেঞ্চুরি করে (১০০) অপরাজিত আছেন হৃদয়। তার ইনিংসে এখন পর্যন্ত ১১টি চার ও ১ ছক্কা।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। স্বাগতিকরা এখনো পিছিয়ে ১৫১ রানে।
স্কোরবোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশের ৭ উইকেট নেই। তবে সাদমান ইসলাম ইনজুরিতে। ফলে তিনি ব্যাট করতে নামতে না পারলে ৯ উইকেট নিয়েই খেলতে হবে বাংলাদেশ দলকে। ফিল্ডিংয়ের সময় সাদমানের অ্যাঙ্কেল টুইস্ট হয়। ফলে তার বদলি কেউ খেলতে পারবেন না। শুধু মাথায় আঘাত পেলেই কনকাশন বদলি হয়।
এর আগে ইনিংস লম্বা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। চেজের বলে মিরাজ প্যাডেল সুইপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বল মাটিতে রাখতে পারেননি। গ্রিভস আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। প্রথম স্লিপে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন। মিরাজ করেন ৩০ বলে ১৬ রান।
এরপর হাসান মাহমুদকে আউট করেন ওয়ারিক্যান। হাসান ক্যাচ দেন উইকেটকিপার আমির জাঙ্গুর হাতে। রিভিউ নিয়ে সফল হন অধিনায়ক চেজ।
একপ্রান্ত আগলে রেখেছেন হৃদয়। তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।