‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসে বাদ পড়ার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর
‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসে বাদ পড়ার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর
নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ সফলভাবে সম্পন্ন করে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর প্রায় ১০ মাস ধরে অপেক্ষায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান আহমদ তাহমিদ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত গেজেটে নিজের নাম না থাকায় এখন চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি।