রাজধানীতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানী ঢাকায় এক সন্ধ্যায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, পল্লবী থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিস্ফোরণ ঘটে। একই সময়ে ভাটারায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় পল্লবী থানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। অন্য ঘটনাগুলোতে হতাহতের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় একই সময়ে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিং এবং পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটে।
পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের পর ককটেলের স্প্লিন্টার থানার ফটকের ভেতরে থাকা এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
অন্যদিকে, মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে বিস্ফোরিত ককটেলটি সেখানে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে। এতে কেউ হতাহত হননি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এ তথ্য জানিয়েছেন। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি স্থানে ধারাবাহিকভাবে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানগুলো হলো টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের ফটক, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়ক। এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের পর পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেলসংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করে স্থানীয় লোকজন। পরে তাঁদের মারধর করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়। পরে তিনজনকেই শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে, রেজাউলের নাটোরে এবং সোহেলের রাজশাহীতে।
এদিকে রবিবার সন্ধ্যায় রাজধানীর ভাটারায় নতুনবাজারের ১০০ ফিট সড়কে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়। ভাটারা থানার কিছুটা সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে চালক ও সহকারী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
একই রাতে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্ক করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া একই দিন বনানী ও মহাখালীতে সেতু ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মালিবাগ ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থানে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩