শিরোনাম

ডাকসুতে শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডাকসুতে শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তিনটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত সমাবেশে তিন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) নেতাকর্মীরা বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে ‘ডাকসুতে জিন্নাহ, ছি ছি ঘৃণা’ ও ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে আজ দুপুরে ডাকসুর সংগ্রহশালায় টাঙানো মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

/আরএ/