ঢাবিতে মীমাংসা বৈঠকে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে বিরোধ মেটাতে ডাকা বৈঠকে ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের চার নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে মাস্টার দা’ সূর্যসেন হল এবং সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন– সূর্যসেন হলের আবাসিক ছাত্র রমজান আলী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, একই হলের সদস্য সাইফ আলী শিথিল এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ।
জানা গেছে, গত ৫ অক্টোবর বিকালে সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র মাহফুজ সৌরভের মোটরসাইকেলের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেক। এ ঘটনায় প্রতিবাদ জানালে উল্টো তারেককে কয়েকবার চড় মারেন সৌরভ। পরদিন তারেক ও তার বন্ধুরা সৌরভকে রাস্তায় পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের মোটরসাইকেলটি ফেলেই দৌড়ে পালিয়ে যান। পরে সূর্যসেন হলের শিক্ষার্থীরা সেটি তাদের হলে নিয়ে যায়।
এসব ঘটনার জেরে গতকাল বুধবার দিবাগত রাতে উভয়পক্ষের মধ্যে মীমাংসা করতে প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে বৈঠকে বসেন দুই হলের শিক্ষার্থীরা। তবে সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি লেগে যায়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিবের দাবি, মীমাংসার একপর্যায়ে জহুরুল হক হলের ছাত্রদল নেতা লিওনের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন। তিনি দাবি করে বলেন, সৌরভ নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরপরই সূর্যসেন হলের লোকজন আচমকা তাদের ওপর আক্রমণ করে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, বলে জানতে পেরেছি।’

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে নীতিমালার দাবি ইসলামী ছাত্রী সংস্থার