রাজধানীতে বাসে আগুন, ঢাবি-জবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ফার্মগেট, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও সিএমএম আদালত এলাকায় এসব ঘটনা ঘটে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ ও ছাত্রদলের হাতে বেশ কয়েকজন আটক হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে যাত্রী থাকলেও আগুন নেভানোর সময় কেউ ছিলেন না। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে সাময়িকভাবে ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ রাখা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হয়।
এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় রাজধানীর সিএমএম আদালতের ফটকের সামনেও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ এবং একটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করে শাখা ছাত্রদল। তিনি ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিকট শব্দের পাশাপাশি ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে বিস্ফোরণের পরপরই কাউকে সেখানে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, বিস্ফোরণের সময় বৃষ্টি হচ্ছিল। বিষয়টি জানার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িতদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাসের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে একই মালিকের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে প্রথম বাসটিতে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলী ফিলিং স্টেশনের পাশে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। দুটি বাসই আজমেরী পরিবহনের এবং সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস দুটি মেরামতের জন্য সেখানে রাখা হয়েছিল বলে জানান মালিক সজল মিয়া। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বাস দুটি দুই-তিন মাস ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেগুলোতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশ ছিল না। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার সকালে রাজধানীর বনশ্রী জি-ব্লকেও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শ্রাবণ ও রবিন নামে দুজনকে আটক করে পুলিশ। খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একটি হাতবোমা ছুড়ে মারেন। পরে সেটি বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, জড়িতদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
এর আগের দিন রবিবার রাতেও রাজধানীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ২টার দিকে রূপনগর থানার সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল নামে একজনকে আটক করে পুলিশ। একই দিন রাত ১১টার দিকে দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনায় সোমবার রাজু আহমেদ নামে আরেকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত চলছে।
এদিকে গোপালগঞ্জেও শহর ও জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি জেলা স্কুলের সামনে বিস্ফোরণের পর সরকারি মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কেও ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া কোটালীপাড়া ও মুকসুদপুরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। স্থানীয়দের ধারণা, ওই কর্মসূচিকে কেন্দ্র করেই এসব ঘটনা ঘটতে পারে।

এবার মিরপুরে বাসে অগ্নিসংযোগ
ফার্মগেটে বাসে আগুন, ঢাবি ও সিএমএম আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ