একটার তো ভিডিও পেয়েছেন, ৫টিতে নেচেছি: ঢাবি শিক্ষিকা মোনামি

সিটিজেন জার্নাল ডেস্ক

নিজের ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। ভিডিওটি ব্যক্তিগত পরিসরে শেয়ার করা হয়েছিল জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে কথা বলেন মোনামি।
পোস্টে তিনি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন তিনি। বন্ধু তালিকার বাইরের কেউ ভিডিওটি দেখতে পারবেন না, এমনটাই ধারণা ছিল তার। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে জানতে পেরে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, হয়তো কিছু অর্থ উপার্জনের আশায় এমনটি করা হয়েছে। তবে ওই ব্যক্তির প্রতি তার পরামর্শ, আল্লাহর কাছে যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পাওয়ার প্রার্থনা করেন।
নিজের নাচ নিয়ে মোনামি বলেন, বয়স কিংবা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি ভাবিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন থাকা জরুরি, এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, এমন আশঙ্কা তার ছিল। তবে বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন। কারণ, অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদ। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের।
মোনামি আরও জানান, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। বরং নাচের মধ্য দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টের শেষে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’