ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

সিটিজেন জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অক্সফোর্ড হয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার পরিবেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণা করে রিজভী বলেন, দীর্ঘদিন পর নিজের বাড়িতে ফিরে আসার মতো অনুভূতি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন ভবন ও সবুজ চত্বরের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে পড়াশোনা করার গর্ব ও আনন্দ এখনো তাঁর মনে অমলিন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে তাঁর দেখা হয়েছে। তাঁরা বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানেও বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে দেখা হয়েছিল। নিজের বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পর ওই শিক্ষার্থীর আন্তরিকতা ও আনন্দ তাঁকে মুগ্ধ করেছিল।
বিএনপির এই নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে নানা পেশায় ছড়িয়ে থাকলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের আবেগের সম্পর্ক অটুট রয়েছে। পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা হলে নিজের গ্রাম কিংবা বাড়ির মানুষের সঙ্গে দেখা হওয়ার মতোই আনন্দ পাওয়া যায়।
ছাত্ররাজনীতির অতীত দিনের কথা তুলে ধরে রিজভী বলেন, তাঁদের সময়ে ছাত্ররাজনীতিতে সমস্যা, সংঘাত ও মতবিরোধ থাকলেও পারস্পরিক সহাবস্থান ও উদারতা ছিল। শিক্ষকেরা শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে স্নেহ করতেন। শিক্ষার্থীরাও রাজনৈতিক সংগঠনের বাইরের সামাজিক সম্পর্কগুলো বজায় রাখতেন।
তিনি আরও বলেন, ছাত্রসংগঠনের পরিচয়ের বাইরে পারস্পরিক সামাজিক সম্পর্ক ধরে রাখা জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে এই আন্তরিকতা এখনো রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংরক্ষণ ও উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়কে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা জড়িয়ে আছে। এর মধ্যে বরেন্দ্র জাদুঘর অন্যতম। দেশ-বিদেশে এ জাদুঘরের সুনাম রয়েছে। রাজশাহীতে আসা অনেক অতিথি এটি দেখতে যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বৃক্ষশোভিত, প্রাণবন্ত ও গবেষণাবান্ধব শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম আরও সমৃদ্ধ করা সম্ভব।