পেছাচ্ছে না বুয়েটের ভর্তি পরীক্ষা

পেছাচ্ছে না বুয়েটের ভর্তি পরীক্ষা
সিটিজেন জার্নাল ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না।
শনিবার (৭ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হতে পারে।
গত শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির ক্ষেত্রে প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হয়নি। শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল। এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না, সে বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। আবেদনের শেষ তারিখসহ ভর্তি-সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। পুনঃপরীক্ষার ফল প্রকাশের পর এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে আলোচনা করতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থীর কেউ পুনঃপরীক্ষায় পাস করলেও বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।