প্রতিবন্ধীদের কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ঢাবি সংবাদদাতা

প্রতিবন্ধীদের কর্মসংস্থান সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা তাদের মেধা ও চিন্তাশক্তির মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। তাদের এগিয়ে চলার পথে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা এবং দৈনন্দিন জীবনে নিরাপত্তা নিশ্চিত করা দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।’
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা, আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভিন্ন বিভাগে প্রবেশগম্য পাঠকক্ষ, উন্নত পাঠপ্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের ফুটপাত ও চলাচলের পথ প্রতিবন্ধীবান্ধব করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরই বিশ্ববিদ্যালয়। তারা যেন কখনো নিজেদের একা মনে না করেন।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিল্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মতিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে ১৬০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।