শিরোনাম

ঢাবি এলাকায় মেট্রোর লাইনে কাপড়, ৪০ মিনিট বন্ধ চলাচল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাবি এলাকায় মেট্রোর লাইনে কাপড়, ৪০ মিনিট বন্ধ চলাচল
বিকালের ব্যস্ত সময়ে ভোগান্তিতে পড়েন মেট্রোরেলের যাত্রীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে যাওয়ায় প্রায় ৪০ মিনিট মতিঝিল-উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

তিনি বলেন, মেট্রোরেলের লাইনে কাপড় পড়ে যাওয়ার পর সেটি সরিয়ে নেওয়া হয়। এরপর লাইনের যান্ত্রিক বিষয়গুলো পরীক্ষা করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মতিঝিল-উত্তরা উভয় রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

এর ফলে বিকালের ব্যস্ত সময়ে মেট্রোরেলের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

/এমআর/