সোমবার (২০ এপ্রিল) ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের উত্তর-পূর্ব উপকূল। এ ভূমিকম্পের জেরে দেশটির কর্তৃপক্ষ উপকূলীয় এলাকাগুলোতে তিন মিটার (৯.৮৪ ফুট) উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।