দেশের পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশা ব্যক্ত করেন।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অতিভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তর দ্বীপজুড়ে টানা বৃষ্টিতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।