৩ জেলায় বন্যার শঙ্কা

৩ জেলায় বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক

আগামী তিন দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একইসঙ্গে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা ও সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী এক দিন মাঝারি থেকে মাঝারি-ভারী এবং পরবর্তী দুই দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় গড়াই নদীর পানি কমেছে। মাথাভাঙা নদীর পানি স্থিতিশীল ছিল। আগামী তিনদিন গড়াই ও মাথাভাঙা নদীর পানি কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় গড়াই ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিনও এসব নদীর পানি কমতে পারে।
এছাড়া, উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে, দুধকুমারের পানি কমেছে। তিস্তার পানি আগামী তিনদিন বাড়তে পারে। তবে ধরলা ও দুধকুমারের পানি আগামী তিনদিন স্থিতিশীল থাকতে পারে।

পাঁচ দিন বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা