নেপালে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩৪৪

সিজেডএন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ জনে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপাল পুলিশ।
২৬ আগস্ট হিমালয়ের হিমবাহ ধসে তিব্বত সীমান্তবর্তী গ্রামগুলোর ওপর দিয়ে তীব্র বেগে পানির স্রোত ধেয়ে আসে। মুহূর্তেই তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা, গৃহহীন হয়ে পড়েন অসংখ্য মানুষ। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত লোকজন যখন কোনোমতে ঘুরে দাঁড়ানোর আকুল চেষ্টা করছেন, ঠিক তখনই দেখা দিয়েছে চরম পানিদূষণ ও সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার নতুন আতঙ্ক।
স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য কাঠমান্ডু পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বিদুর। সেখানকার ১৫টি খাবার পানির উৎসের মধ্যে পাঁচটিতেই ক্ষতিকর ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
বন্যা দুর্গত এলাকায় তৈরি হওয়া এ ভয়াবহ সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ জোর দিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার তৎপরতা, ত্রাণ পৌঁছানো, মরদেহ ব্যবস্থাপনা এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া সড়ক যোগাযোগ সচল করার কাজে মাঠে কাজ করছেন ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য।
সূত্র: দ্য হিন্দু

নেপালের সেই সুড়ঙ্গে বেঁচে নেই কেউ, শেষ উদ্ধার অভিযান