ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

সিজেডএন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে গত তিন দিনের টানা ভারী বৃষ্টি, বন্যা এবং ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। ২৪ কোটিরও বেশি মানুষের এ জনবহুল রাজ্যে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল মানেই বৃষ্টি ও বজ্রঝড়ের দাপট। তবে এবারের পরিস্থিতি পুরোপুরি অন্যরকম রূপ নিয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজ্যটির সরকারি দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছে।
ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বেশিরভাগ এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। আকস্মিক এ দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে অঞ্চলজুড়ে বৃষ্টিপাত তীব্রতর করায় ১,০০০-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে রবিবার পর্যন্ত মাত্র তিন দিনেই রাজ্যজুড়ে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এ সময়ের স্বাভাবিক গড়ের তুলনায় প্রায় নয় গুণ বেশি। এই মৌসুমে সাধারণত গড় বৃষ্টির পরিমাণ থাকে মাত্র ৭.৬ মিলিমিটার।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর মতো চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। এর জন্য ক্রমবর্ধমান তাপমাত্রা এবং পরিবর্তিত জলবায়ুকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আরব নিউজ

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী