শিরোনাম

দেখে নেওয়া যাক ফ্রান্স ও স্পেনের একাদশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেখে নেওয়া যাক ফ্রান্স ও স্পেনের একাদশ
লামিনে ইয়ামাল

ফ্রান্স টানা তৃতীয় ও স্পেন তাদের ইতিহাসের দ্বিতীয় ফাইনালে চোখ রেখে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন।

এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে দুই দল। সেমিফাইনালে ফ্রান্সের একাদশে দুটি পরিবর্তন। ফিরেছেন চুয়ামেনি। তিনি খেলবেন মানু কোনের জায়গায়। আক্রমণভাগেও এসেছে বদল। দেজিরে দুয়ের জায়গায় খেলবেন ব্রাডলি বার্কোলা।

স্পেন একাদশ: উনাই সিমন (গোলকিপার), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্স একাদশ: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।

/টিই/