শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিনভর চলা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে দাবি পূরণ না হলে আগামীকাল বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকের এ তথ্য জানায় আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
শিক্ষার্থী ফয়েজ আহমেদ বলেন, ‘আজকের মতো আমরা আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আগামীকাল আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আগামীকাল পরীক্ষা স্থগিত ও রুটিন পুনরায় নির্ধারণসহ লংমার্চ কর্মসূচি পালন করবো। এক্ষেত্রে প্রথমে আমরা শিক্ষাবোর্ড ঘেরাও করবো। তারপর আবার সংসদ ভবনের সামনে আসবো। বিস্তারিত আলোচনা করে রাতের মধ্যে আপনাদের (সাংবাদিক) জানানো হবে।’
প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসহ তিন দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ