সুস্পষ্ট কৌশল ছাড়াই ইরান যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর টোল আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের কৌশলের অভাবকেই প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন লন্ডনের কিংস কলেজ গবেষক রব গাইস্ট পিনফোল্ড।
তিনি বলেন, প্রণালি থেকে টোল আদায়ের মার্কিন দাবি ‘প্রকৃতপক্ষে এটাই নির্দেশ করে যে, যুক্তরাষ্ট্র কোনো সুসংহত বা সুস্পষ্ট কৌশল ছাড়াই এই সংঘাতে জড়িয়ে পড়েছে’।
ওয়াশিংটন ও তার মিত্ররা দীর্ঘদিন ধরেই বলে আসছে হরমুজ প্রণালিকে একটি অবাধ ও মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে থাকতে হবে। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের আগ্রাসনের জবাবে প্রণালিটি দখল করে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
পিনফোল্ড বলেন, ‘এটি সত্যিই একটি অদ্ভুত পরিস্থিতি। যুক্তরাষ্ট্র আঞ্চলিক এজেন্ডা নির্ধারণে ইরানের সক্ষমতাকে ধারাবাহিকভাবে অবমূল্যায়ন করেছে। এর ফলস্বরূপ যুক্তরাষ্ট্রকে দিশেহারা মনে হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এই ধরনের কিছু অদ্ভুত ও অযৌক্তিক ঘোষণা আসছে।’
তার মতে, জলপথটি উন্মুক্ত রাখার পরিবর্তে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের সঙ্গে টোল আরোপের প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে। অর্থাৎ তেহরানের যে কৌশল বন্ধ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেটিই নকল করছে।
সূত্র: আল জাজিরা

মধ্যপ্রাচ্যের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান