শিরোনাম

মধ্যপ্রাচ্যের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান
হ্যাকার

যুদ্ধ চলাকালীন মার্কিন কর্মী ও ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে মধ্যপ্রাচ্যজুড়ে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। ‘মোবাইল সার্ভেইল্যান্স মনিটর’ গবেষণা প্রকল্পের টেলিযোগাযোগ তথ্যের বরাত দিয়ে এবং বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস (এফটি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ তথ্য প্রকাশের পর মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনের বিজ্ঞাপনভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তি মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।

উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা সন্দেহ করছেন, মার্কিন কর্মীদের অবস্থান শনাক্ত করার জন্য ইরান বা তার মিত্ররা স্থানীয় ফোন পরিষেবা প্রদানকারীদের সঙ্গে রোমিং চুক্তির অপব্যবহার করছে। এ বিষয়ে অবগত এক ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে যুক্ত পক্ষগুলো উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ফোন ট্র্যাক করার জন্য বাণিজ্যিকভাবে পাওয়া বিজ্ঞাপনের ডেটাবেসের অপব্যবহার করেছে।

সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা সিটিজেন ল্যাবের সিনিয়র রিসার্চ ফেলো গ্যারি মিলার বলেন, ‘ইরানের কাছে তাৎক্ষণিক ও ধারাবাহিকভাবে অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে। তেহরান যদি ইরান যদি এসএস৭ বা আঞ্চলিক মোবাইল নেটওয়ার্কের প্রবেশাধিকার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ট্র্যাক না করে থাকে, তাহলে আমি বিস্মিত হব।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/