শিরোনাম

এই বিশ্বকাপে মাঠে ৪৭ শতাংশ সময় হেঁটেছেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এই বিশ্বকাপে মাঠে ৪৭ শতাংশ সময় হেঁটেছেন মেসি
লিওনেল মেসি

গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে। অথচ এমবাপ্পে যখন দৌড়াচ্ছেন স্প্রিন্টারের গতিতে, সেখানে মাঠে হেঁটেই কাটিয়ে দিচ্ছেন মেসি! অথচ এই বিশ্বকাপে তিনি সুযোগ তৈরি করছেন বেশি।

মেসি ৩৩টি শট নিয়েছেন আর সুযোগ তৈরি করেছেন ২১টি। মাঠে থাকা আউটফিল্ড (গোলকিপার ছাড়া বাকি) খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি শতাংশ সময় হেঁটে তিনি এই কীর্তি গড়েছেন। পুরো টুর্নামেন্টে মেসি মোট ৪৭% পথ মাঠে কেবল হেঁটে কাটিয়েছেন।

এই টুর্নামেন্টে ২০ মিনিটের বেশি খেলা আর্জেন্টিনার আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসির গড় দৌড়ানোর দূরত্ব সবচেয়ে কম- প্রতি ৯০ মিনিটে মাত্র ৮.২ কিলোমিটার। পরিসংখ্যান এখানেই শেষ নয়। তিনি প্রতি ম্যাচে গড়ে মাত্র ২.৭টি স্প্রিন্ট (তীব্র গতিতে দৌড়) দিচ্ছেন, চার বছর আগেও এটি ছিল ৫.৩।

মেসির শেষ ১৫ বিশ্বকাপ ম্যাচে কেবল পোল্যান্ডই তাকে গোল বা অ্যাসিস্ট করা থেকে আটকাতে পেরেছিল; ইংল্যান্ডকে এখন সেই অসম্ভব কাজটিই করতে হবে। এই ১৫ ম্যাচে মেসির গোল ১৬টি এবং অ্যাসিস্ট ৭টি।

/টিই/