শিরোনাম

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

এহছানুল হক মিলন বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন- আমি দুঃখ প্রকাশ করছি।’

এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে শিক্ষামন্ত্রীর এ দুঃখ প্রকাশকে স্বাগত জানান।

এর আগে সারাদেশে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সকাল থেকেই তার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এরও আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে শোনা যায়, একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’

/জেএইচ/