শিরোনাম

হরমুজে ২০ শতাংশ শুল্কের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজে ২০ শতাংশ শুল্কের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্ববাণিজ্যের গরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর ২০ শতাংশ শুল্কারোপের ঘোষণা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘হরমুজ প্রণালি ইরান ছাড়া অন্য সব জাহাজের জন্য উন্মুক্ত। ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’

পূর্বে ঘোষিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিকল্প হিসেবে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, শুল্ক আরোপের পরিবর্তে এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/