২৪ থেকে বেড়ে ৩২ দল হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দল সংখ্যা। বর্তমানে ২৪ দলের এই টুর্নামেন্ট আগামী মৌসুম থেকে রূপ নিচ্ছে ৩২ দলের আসরে। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি মঙ্গলবার (১৪ এপ্রিল) এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
আগামী ২০২৬-২৭ মৌসুম থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’ এই দুই অঞ্চলে বিভক্ত। নতুন কাঠামোতে এ ভাগ থাকছে, তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।
দুই অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর পয়েন্ট তালিকার ৭ থেকে ১০ নম্বরে থাকা দলগুলোকে খেলতে হবে নতুন চালু হওয়া ‘নকআউট স্টেজ প্লে-অফ’। সেখানে জয়ী দলগুলো শেষ ষোলোর বাকি জায়গাগুলো পূরণ করবে।
২০২৪-২৫ মৌসুম থেকে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের নাম বদলে রাখা হয় ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট’।
টুর্নামেন্টটির এই মৌসুমে শেষ ষোলো পর্বের খেলা চলছে জেদ্দার বিভিন্ন মাঠে।