শিরোনাম

সব উজাড় করে দেবেন ইয়ামালরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সব উজাড় করে দেবেন ইয়ামালরা
লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

ফুটবল ক্লাব বার্সেলোনার সামনে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বড় পরীক্ষা। ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে জিততে হবে আতলেতিকো মাদ্রিদের মাঠে। প্রথম লেগে বার্সেলোনা হেরেছে ২-০ ব্যবধানে। কঠিন চ‍্যালেঞ্জ উতরাতে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

ইয়ামাল বলেন, ‘আমাদের দল তরুণ, আমরা সবাই বার্সার পাঁড় সমর্থক। আমরা অনেকবারই এটা দেখিয়েছি…আমরা সেমিফাইনালে যেতে উন্মুখ এবং নিজেদের সবটুকু দেবো। বার্সার সব খেলোয়াড়ই উঁচু মানের। আমার মনে হয়, আমাদের দল এমন খেলোয়াড়ে পূর্ণ যারা ম‍্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমি আত্মবিশ্বাসী।’

বার্সেলোনার সেমিফাইনালে যেতে হলে ম্যাচ জিততে হবে অন্তত্য তিন গোলের ব্যবধানে। আর দুই লেগ মিলে গোল ব্যবধান সমান হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, সেখানেও ফয়সালা না হলে টাইব্রেকারে।

ইয়ামাল আরও বলেন, ‘আমার মনে হয়, লড়াইয়ে তীব্রতা থাকবে। আমরা নিজেদের খেলা থেকে সরবো না, সেটা হবে গুরুত্বপূর্ণ। ফিরে আসাটা হবে মিরাকল। এমন কিছু মনে আনা যাবে না। এটা সত‍্য যে আমরা ২-০ ব‍্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় শুরু করবো।’

কোপা দেল রেতে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। পরে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেও কাজ হয়নি।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা ও আতলেতিকোর ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।

/টিই/