শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬২
ছবি- সিটিজেন জার্নাল

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা (৪০), মো. সৈকত হোসেন (৩৪), রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৯), নূর মোহাম্মদ, মো. রাব্বী, মো. রাজ, সম্রাট বাড়ৈ (২৬), মো. সাব্বির, মো. স্বপন মুন্সী (৩৫), মো. মাহিন হোসেন (২০), মো. শাহ আলম (২৩), মো. সোহাগ (৩৩), মো. আজান (২০), মো. মাহাবুব হাসান (২২), মো. সাইফুর রহমান (২৯), মো. মেহেদী হাসান সুজন (২৭), মো. জীবন সাব্বির (২৬), মো. সুজন (২৫), মো. সিদ্দিক (২২), মো. হাদেম (৩৫), মো. সুমন বাবুর্চি (৪০), মো. শাকিল (১৯), মো. বুলবুল আহমেদ (৩০), হৃদয় (২২) ও মো. সাব্বির ইসলাম (২০)।

অন্যান্যরা হলেন-মো. সাজ্জাত (৩৪), শরিফুল ইসলাম বাদশা ওরফে গুজা বাদশা (৫৫), মো. রাব্বি মন্ডল (১৮), মো. সাকিব বাবু (২৪), মো. মঈন উদ্দিন (৪২), মো. সোহাগ হোসেন (২৪), সোহেল রানা (২৯), মো. জাকির হোসেন (৩০), মো. সাগর (২৫), মো. সজীব (১৮), সুজন আহমেদ শুভ (১৯), জুয়েল (১৮), শিপন (২১), মো. রুবেল মিয়া (২৩), এমবি স্বপন কাজী (৩৬), মো. শাওন হোসেন (২৫), মো. শাকিল, মোহাম্মদ আলী (৫৬), মো. রোমান (২৫), মো. দিপু (৩০), হারুন অর রশিদ (২৮), জিল্লু মিয়া (২৭), মো. নাসির (২২), মো. তুহিন (৩০), মো. বিল্লাল হোসেন (৩৫), মো. বাবু (৩০), মো. ভাষানী (৪৫), মারুফ হাওলাদার (২৫), মো. ইয়াছিন (৩০), মো. সাইফুল ইসলাম (২৪), মো. রমজান (৩৫), মো. পারভেজ (২৬), মো. রুবেল (২৮), মো. কবির (৩০), মো. বাবুল (৬০) ও মো. খোকন মিয়া (৫০)।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই পেশাদার অপরাধী এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/