ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকা ঋণের পরিকল্পনা: শিল্পমন্ত্রী

সিটিজেন ডেস্ক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অধিভুক্ত শিল্প উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী বলেন, বিসিক উদ্যোক্তাদের জন্য ইতিমধ্যে ৩০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হয়েছে, যা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বড় ব্যবসায়ীদের তুলনায় ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পরিশোধে বেশি দায়িত্বশীল। যদিও বাজারে প্রচলিত ঋণের সুদ হারের থেকে তাদের সুদ হার প্রায় অর্ধেক। আগামীতে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরেই আমাদের অর্থনীতি এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অর্থনীতির বড় অংশই অনানুষ্ঠানিক খাতে পরিচালিত হয়, যেখানে এমএসএমই উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই মেলার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কুটির ও কারুশিল্পীদের কাজ তুলে ধরা হচ্ছে।
পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, এবার বর্ষবরণে সকাল থেকেই যে সংখ্যায় মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, তা অভূতপূর্ব। তাছাড়া শৃঙ্খলায়ও কোথাও কোন ব্যতয় ঘটেনি। নিরাপত্তারও অভাব নেই। আমরা যে শান্তিপ্রিয় মানুষ,তা আজকে প্রমাণ হয়ে গেছে। দীর্ঘবছর ন্যারেটিভের আড়ালে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যে সংস্কৃতি ছিলো, সেটি থেকে এখন আমরা বেরিয়ে আসতে পেরেছি। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান।