বিশ্বাস আছে কিছু করতে পারবো: স্লট

বিশ্বাস আছে কিছু করতে পারবো: স্লট
নিজস্ব প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগে এখনো টিকে আছে লিভারপুল। তবে মঙ্গলবার রাতেই বিদায় হতে পারে তাদের। দ্বিতীয় লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হবে পিএসজির। প্রথম লেগে পিএসজি জিতেছে ২-০ তে। তাতে ঘরের মাঠে খেলা হলেও সেমিফাইনালের পথটা সহজ নয় অলরেডদের জন্য। তবে অ্যানফিল্ডে নতুন কোনো মিরাকলের আশায় আছেন দলটির কোচ আর্না স্লট।
লিভারপুলের আঙিনা অ্যানফিল্ডের আবহ যেকোনো প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্লট বলেন, ‘প্রথমত, তাদেরকে মনে করিয়ে দিই যে স্কোরটা কী, এটা ২-০। যদিও (সেদিন মাঠের লড়াই) অন্যরকম ছিল, আমরা সবাই তা জানি; তবে দিন শেষে ম্যাচের ফল ২-০। দ্বিতীয়ত, এই মৌসুমে আমরা অনেকবার বড় ম্যাচে দেখিয়েছি যে, আমরা দারুণ পারফরম্যান্স করতে পারি।’
গ্যালারি ভরা সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাস থাকলেও, লক্ষ্য পূরণ করতে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে বলে জানান স্লট। ‘হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে যে, আমরা বিশেষ কিছু করতে পারবো। তবে সেটা করতে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে।’
এবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতেই অ্যানফিল্ডের জাদু দেখিয়েছি লিভারপুল। শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। ফিরতি লেগে তুরস্কের দলটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে স্লটের দল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) লিভারপুল-পিএসজি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

দীর্ঘদিনের মার্কিন হুমকি ইরানকে আত্মবিশ্বাসী করেছে