শিরোনাম

১০ টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা
১০ টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নারীর মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আয়েশা খাতুন (৪৫) ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদের বাবার নাম লাল মাহমুদ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আয়েশার ছেলে আশিকের কাছে তৌহিদ ১০ টাকা পেতো। বিকালে সেই টাকা ফেরত চাওয়া নিয়ে তৌহিদ ও আশিক কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে মারামারি বেধে যায়।

সেখানে আশিকের মা এগিয়ে এলে তৌহিদ ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/টিই/