পিএসএলে ২ বছর নিষিদ্ধ মুজারাবানি

পিএসএলে ২ বছর নিষিদ্ধ মুজারাবানি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগ-এ (পিএসএল) না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কে বেছে নেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। এমনটি করায় মুজারাবানিকে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির শর্ত ভঙ্গ করার অপরাধে পিএসএলের পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
চলমান ২০২৬ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেন। চুক্তিবদ্ধ হওয়ার পর এভাবে টুর্নামেন্ট ছেড়ে দেওয়াকে অপেশাদার আচরণ ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পেশাদার ক্রিকেট চলে পারস্পরিক বিশ্বাস এবং চুক্তির ওপর ভিত্তি করে। মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন, যা টুর্নামেন্টের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
চলতি মৌসুমে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন।

এবার মাস সেরা হলেন স্যামসন