বৈশাখে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতি জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
পহেলা বৈশাখে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’। সেই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে পরিচিত করা।
খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও উৎসবের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সমাজের সব বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
মহিলা ক্রীড়া সংস্থার জন্য শিগগিরই একটি বড় ধরনের ‘সারপ্রাইজ’ বা বিশেষ ঘোষণা আসার ইঙ্গিত দিয়ে আমিনুল হক বলেন, নারী ক্রীড়াবিদদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।
দিনব্যাপী কিউট বৈশাখী ক্রীড়া উৎসবে বিভিন্ন গ্রামীণ ও লোকজ খেলাধুলার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রদর্শিত হয়।
আরচারি, প্যারা গেমস, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, সেপাক টাকরো, কুস্তি, লাঠি খেলা, বলি খেলাসহ বেশ কিছু লোকজ খেলায় প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ অংশ নেন।