বড় জয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

পাল্লেকেলেতে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট এক প্রান্ত আগলে রেখে ৬২ রান করেন। তাতে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে। জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ৯৫ রানে।
৫১ রানের বড় জয়ে সুপার এইট পর্ব শুরু করলো ইংলিশরা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারায় তারা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের দারুণ বোলিংয়ে শুরুতে চাপে পড়া লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন দাসুন শানাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস।
৩ উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডুসন ও আদিল রশিদ। একটি উইকেট নেন জেমি ওভারটন।
তার আগে ইংল্যান্ডের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লেতে হারায় ২ উইকেট। ৭ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৩ রানে থামেন জ্যাকব বেথেল। ৬ রান করেন টম ব্যান্টন।
আসা-যাওয়ার মিছিলে হ্যারি ব্রুক ৭ বলে ১৪ ও স্যাম কারান ১১ বলে ১১ রান করেন। এর মধ্যে একদিন আগলে রাখা ফিল সল্ট ফিফটির দেখা পান। দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। ৪০ বলে খেলা ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।
এছাড়া উইল জ্যাকস ২১, জেমি ওভারটন ১০ রান করেন। এদিন শ্রীলঙ্কার সফল বোলার দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে ২৬ রান তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা।
ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।